প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ০২:০১:৫৯
প্রজন্ম ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।
বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি
ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
মাদারীপুরে পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ১
১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে
যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে অনশন অব্যাহত রেখেছেন ইবতেদায়ী শিক্ষকরা