সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ০৩:৫৯:৪২

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ায় ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

শনিবার (২৩ মে) সকালে বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। মিয়া গোলাম পরওয়ার বলেন, তারুণ্যের রক্তের বিনিময়ে যে গণআন্দোলন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন। 

তিনি বলেন, সাংবিধানিক কাঠামো এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি ফ্যাসিবাদী শাসক হয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, আইন ও সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ক্ষমতায় যেই আসুক না কেন, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে এবং বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠা নিশ্চিত হয়।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ বিপুল আশা নিয়ে সরকার ও সংসদ গঠন করেছিল। কিন্তু প্রথম অধিবেশন থেকেই জনগণ আশাহত হয়েছে। গণভোটে জনগণের মতামত উপেক্ষা করে সরকার অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। এর ফলে সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই মন্ত্রী-এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকার ক্ষমতায় আসার আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ধীরে ধীরে সেগুলো থেকে সরে গিয়ে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন , বর্তমান সাংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে ওঠা সম্ভব হচ্ছে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না। সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাঁচ বছর দায়িত্ব পালন করবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার করবে-এটাই আমাদের প্রত্যাশা।তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু (এমপি) এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা এটিএম ফখরুদ্দিন খান রাজি।

মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, শেখ নেয়ামুল করিম, ড. ফয়জুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

এ সম্পর্কিত খবর

ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট

দিল্লিতে ডা. জাহেদের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী

নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ