প্রকাশিত: ০৬ মে, ২০১৬ ০২:০২:০৫
এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাচ্ছেন, তা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেওয়ার কাজটাই বাকি ছিল শুধু। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সেটিও সম্পন্ন হলো। এদিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে বিজয়ী তারকারা পুরস্কার গ্রহণ করেন। পিকু ছবির জন্য বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এটি তাঁর চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ঘরে তুলেছেন ‘কুইন’ কঙ্গনা রনৌত। তনু ওয়েডস মনু রিটার্নস-এ অনবদ্য অভিনয়ের সুবাদে এ পুরস্কার পান তিনি। কঙ্গনা এ নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন।
এ ছাড়া মার্গারিটা উইথ আ স্ট্র ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী কোলকি কোচেলিন। সেরা চলচ্চিত্র বাহুবলীর জন্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে পরিচালক এস এস রাজমৌলির হাতে। পরিচালক কবির খান বজরঙ্গি ভাইজান-এর জন্য সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছেন। এবারের আসরে সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সঞ্জয়লীলা বানসালির বাজিরাও মাস্তানি।
‘বিগ বি’র হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাঁর পরিবারের সদস্যরাও হাজির হয়েছিলেন। এনডিটিভি।
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
পাকিস্তানকে হোয়াইটওয়াশ সেই সাথে ইতিহাস গড়ল বাংলাদেশ
শেখ হাসিনা ভারতে বসে মানুষকে ডিস্টার্ব করছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি শিবিরের