প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০৬:০৫:৫৩
প্রজন্ম ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত এক কৃষককে গাভী উপহার দিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ওই খামারির হাতে বাছুরসহ একটি গাভী উপহার হিসেবে তুলে দেন।
সম্প্রতি কালীগঞ্জ উপজেলার নরুন গ্রামের খামারি মো. অহিদুল আলমের গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু পুড়ে মারা যায়। ওই ক্ষতিগ্রস্ত খামারির পাশে এসে দাঁড়ায় সংঘটনটি।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমির মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, সাবেক আমির হাফেজ আব্দুস সালাম সেলিম, জামায়াত নেতা মোহাম্মদ আলী, মো. মনির হোসাইন খান, আব্দুল আউয়াল, আব্দুল মোতালিব প্রমুখ।
গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হলো অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। মানবতার কল্যাণে কাজ করা। আমরা আজ আনন্দিত এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি ক্ষতিগ্রস্ত অহিদুল আলম ভাইয়ের হাতে একটি গাভী উপহার হিসেবে তুলে দিতে পেরেছি।
আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার
বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান
ধানমন্ডি-৩২সহ রাজধানী জুড়ে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল