নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০১:৫৭:০৩

নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

প্রজন্ম ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ঠেকানো এবং অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

র‍্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া বিকল্প নেই : চিফ প্রসিকিউটর

নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর

বাসে আগুন ও ককটেল বিস্ফোরনে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা : ডিএমপি

জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ