প্রকাশিত: ১৭ মে, ২০১৭ ০৭:৩৪:১৫ || পরিবর্তিত: ১৭ মে, ২০১৭ ০৭:৩৪:১৫
সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা শবনম নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন।
সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চ্যানেলটির মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমান এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।

সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফারহানা শবনম নিশো একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া ‘চ্যানেল ওয়ান’-এ সাংবাদ পাঠিকা হিসাবে দায়িত্ব পালন করেন।
চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। অবশ্য এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদের মতো করপোরেটবান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। বৈশাখী টিভির হেড অব করপোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত থাকাকালে ফারহানা শবনম নিশোকে অব্যাহতি দেওয়া হয়। এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ২ বনদস্যু আটক, ৩ জিম্মি উদ্ধার
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি