দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ০১:৩৯:৪১

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

প্রজন্ম ডেস্ক: মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, তা জানানো হয়নি বাংলাদেশ মিশনকে। গণমাধ্যমে খবর আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা। 

জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তা বলেন, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানা‌নো হয়‌নি।

মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার না‌মের দুই বাংলা‌দে‌শির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ‌্য দি‌য়ে‌ছে সৌ‌দির গণমাধ‌্যম।

এ সম্পর্কিত খবর

আ’লীগ সহিংসতার পথে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিয়েছে: শফিকুল আলম

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়

গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়

গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ