যথা সময়েই ইউপি নির্বাচন, শুরু হলেই হবে আইনশৃঙ্খলা স্বাভাবিক: সিইসি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ০২:৫৪:৪২

যথা সময়েই ইউপি নির্বাচন, শুরু হলেই হবে আইনশৃঙ্খলা স্বাভাবিক: সিইসি

‎প্রজন্ম ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

এদিকে, এনআইডি সেবা  নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে সিইসি জানান, এনআইডি সেবায় জিরো টলারেন্স দেখতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইনডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি উল্লেখ করে সিইসি জানান, যথা সময়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের তফসিল হবে।

এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।‎ 
‎
দিনব্যাপী এই কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের

পলাতক শক্তি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে

সহিংসতা করে ঢাকায় আত্মগোপনে নেতারা, ধরতে মাঠে নামছে ডিএমপি

যথা সময়েই ইউপি নির্বাচন, শুরু হলেই হবে আইনশৃঙ্খলা স্বাভাবিক: সিইসি

 ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন?

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

যেভাবে গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন

রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল, স্ত্রী খালাস

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

‘প্রধানমন্ত্রীর উচিত বেগম জিয়ার সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ