প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩০:৪৭
প্রজন্ম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ঘিরে টানা তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ার ও মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নেন সচেতন গ্রাহক ফোরামের নেতা-কর্মীরা। তারা বিক্ষোভ করেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।
অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন। পরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। একপর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীদের বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে ঢাকায় এসেছেন।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ‘ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা গ্রাহকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেন।’
ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একইসঙ্গে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার ও বাজেয়াপ্ত করার দাবি জানান তারা। ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধ শেয়ার বাজেয়াপ্ত করে বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবিও করেন তারা।
গ্রাহক ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ অভিযোগ করেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময়ে কোনো সার্কুলার বা পরীক্ষা ছাড়াই চট্টগ্রামের পটিয়াসহ নির্দিষ্ট এলাকার অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়মিতকরণের পরীক্ষায় অংশ না নেওয়া ব্যক্তিদের একটি অংশ এখন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে ঋণ অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন কাজ করার পর কোনো কারণ দর্শানোর নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বকেয়া সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করছেন।
পবিত্র মক্কা নগরীতে হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমীর
হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
ইসলামী ব্যাংকে তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি অবস্থান
হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু