আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৩:৫৭:১১

আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম

প্রজন্ম ডেস্ক:  দাম স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ (সোমবার) থেকেই আমদানি কার্যক্রম শুরু হচ্ছে। এই খবরে রান্নায় অতীব জরুরি পণ্যটির দাম একদিনের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ সর্বনিম্ন ২৮০ থেকে সর্বোচ্চ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল যা সর্বনিম্ন ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

রাজধানীর মগদা ও মানিকনগর বাজারে হাইব্রিড কাঁচা মরিচ কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর গাঢ় সবুজ জাতের চাষের মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে কৃষকের জমির কাঁচা মরিচ প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে। ফলে সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়েছিল। এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।
 

এ সম্পর্কিত খবর

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেইঃ নাহিদ ইসলাম

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

পলাতক কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে

 চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে: আসিফ মাহমুদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ