মিরপুরে দক্ষিণ জামায়াতের ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ অগাস্ট, ২০২৬ ০৩:৩১:৪৯

মিরপুরে দক্ষিণ জামায়াতের ইউনিট প্রতিনিধিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ,ঢাকা থেকে:রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে ইউনিট প্রতিনিধি শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার একটি অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর দক্ষিণ থানার অফিস সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় ও  থানার সেক্রেটারি ও মহানগরী মজলিশে শূরা সদস্য মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাও. মাহফুজুর রহমান।

বৈঠকে দারসুল কুরআন পেশ করেন মিরপুর জোনের ওলামা বিভাগের মাওলানা হাবিবুর রহমান।তিনি আত্মগঠন, দাওয়াতি মনোভাব এবং সমাজে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, উবায়দুর রহমান, মোহাম্মদ ইউনুস ও মাওলানা তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনের ভিত্তি হলো সুসংগঠিত ইউনিট। এজন্য ইউনিট প্রতিনিধিদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত শিক্ষা, পারস্পরিক যোগাযোগ, দাওয়াতি তৎপরতা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে দাওয়াতি কাজ ব্যাপকভাবে সম্প্রসারণ, ইউনিট পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ