প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ০৩:৫২:২৫ || পরিবর্তিত: ২৭ জুলাই, ২০২৬ ০৩:৫২:২৫
চট্টগ্রাম থেকে মিজানুর রহমান: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেছেন আন্দোলনকারীরা। রোববার শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তাঁরা।
হরতালের কারণে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশসহ কয়েকটি আঞ্চলিক সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
সকালে নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে ফার্মেসি, ক্লিনিক, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।
আন্দোলনকারীরা বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, হেয়াঁকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাটসহ বিভিন্ন এলাকায় অন্তত ২০ থেকে ২৫টি স্থানে বিক্ষোভ করেন। সকাল পর্যন্ত কোথাও সংঘর্ষ, ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন উপজেলার সদর দপ্তর নির্ধারণে জনমতের প্রতিফলন ঘটেনি। তাদের দাবি, জনগণের সুবিধার কথা বিবেচনা করে সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জরুরি সেবাগুলোও হরতালের আওতার বাইরে রাখা হয়েছে।
ফটিকছড়ি উত্তরে চলছে দ্বিতীয় দিনের হরতাল
মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না
মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন
পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী