রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৪:১৩:২৯

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

প্রজন্ম ডেস্ক: রংপুর জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর জেলার বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার এবং রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ