প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ০৩:৩৮:৪৭
চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা: চরফ্যাসনে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব মাহমুদ খান (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র চরফ্যাসন টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরফ্যাশন বারের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।
সোমবার (২৭ জুলাই) দুপুর বেলা বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের আন্ত: শ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে বিদ্যালয়ের বিপরীত পাশে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবার খবর পেয়ে আমি সাথে সাথে ডাকবাংলোর পুকুরের পারে অবস্থান নেই আমার সম্মুখেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয় এর আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল।
ফুটবল খেলার পরে নিহত লাবিব মাহমুদ খান তার বন্ধুদের নিয়ে ডাক বাংলোর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে নিহত লাবিবের বাবা তার ছেলের খবর পেয়ে কোর্ট থেকে দৌড়ে এসে ডাক বাংলার পুকুরে তার ছেলেকে উদ্ধারের সহযোগিতা করতে দেখা গেলেও কর্তব্যরত ডাক্তার কর্তৃক মৃত ঘোষণার পর তিনি বেহুশ হয়ে পরেন।
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী