প্রকাশিত: ০৩ অগাস্ট, ২০২৬ ০৩:৪৩:৪৭
পিরোজপুর সংবাদদাতাঃ ২ আগস্ট (রবিবার) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির উদ্দিনের উপর যুবদলের উপজেলা সেক্রেটারি শামীম হাওলাদারের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে সন্ত্রাসী হামলা হয়েছে।
অভিযোগে নাসির উদ্দিন জানান, টিএনও এর আমন্ত্রণে "গণতন্ত্র মুক্ত দিবস" এর অনুষ্ঠান বিষয়ে আলোচনার জন্য তিনি এবং আরো দুজন সদস্য টিএনও অফিসে যান। অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে গেলে তিনি যুবদলের থানা সেক্রেটারি শামীম হাওলাদার তাকে বাধা দেন। তিনি এর প্রতিবাদ করলে শামীম হাওলাদারের সাথে বিএনপি ও যুবদলের উপস্থিত আরো ২০/৩০ জন সদস্য একযোগে তাকে বাধা প্রদান করেন। এ সময় এ ব্যাপারে প্রতিকার চেয়ে টিএনওর দৃষ্টি আকর্ষণ করলে তিনিও বিএনপিও ছাত্রদল যুবদলের পক্ষ অবলম্বন করেন। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ থেকে বের হয়ে আসার সময় শামীম হাওলাদারের নেতৃত্বে বিএনপি এবং যুবদলের ছাত্রদলের উপস্থিত সকলে তার উপরে চালান। এ সময় তার সাথে থাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হামলার সময়ে বিএনপির উপজেলা সেক্রেটারি মনির আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বাচ্চু সিকদার, ছাত্রদলের উপজেলা আহবায়ক হিরন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পক্ষপাতিত্বের বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে ভান্ডারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সাথে সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সকলের প্রতি সম্মান অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, কারো পক্ষ অবলম্বন করা হয় নাই। অনুষ্ঠানের বাহিরে কিছু হয়ে থাকলে তার দায় দায়িত্ব উপজেলা পরিষদের উপরে বর্তায় না।
ঘটনার ব্যাপারে ভান্ডারিয়া উপজেলার যুবদলের সেক্রেটারি স্বামী হাওলাদার এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা
গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা
ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান