প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ০১:৪৩:২৮
প্রজন্ম ডেস্ক: বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। এই পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন দলের অন্যতম সদস্য দানিলো। ম্যাচের পরে এই ডিফেন্ডার দলের প্রথমার্ধের খেলার কড়া সমালোচনা করেছেন এবং বাকি বিশ্বকাপে মনোভাব বদলানোর দাবি জানিয়েছেন।
দানিলো বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে স্নায়ুচাপ একটা বড় কারণ ছিল, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেললে মূল্য অনেক বেশি দিতে হয়। ভাগ্যিস প্রথমার্ধে আমরা আরও বেশি গোল খাইনি। প্রথমার্ধটা ১-১ গোলে শেষ হয়েছে। এটা পরের ম্যাচের জন্য শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটা দ্রুত নিতে হবে।’
প্রথমার্ধ নিয়ে আরও বিস্তারিত বলেন ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘একটু একটু করে সব কিছু হবে। কোচ যেমন বলেছেন, সঠিক মূল্যায়ন করা, প্রতিটি বিষয়কে সঠিক গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তবে প্রথমার্ধে আমাদের আচরণ, কৌশল এবং টেকনিক্যাল দিক থেকে আমাদের অবস্থান অনেক নিচুতে ছিল। দ্বিতীয়ার্ধে আমরা একটু শান্ত হতে পেরেছি এবং মাঠের জায়গাগুলো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। তারপর আমরা যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পেরেছি। প্রথমার্ধে আমরা একটু ভাগ্যবান ছিলাম যে পিছিয়ে পড়িনি এবং খেলা আমাদের ফেরার আরেকটা সুযোগ দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে।’
এই ড্রয়ের পর ব্রাজিল নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ তারিখ। সেদিন তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী
ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়
পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা
৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা