প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ০২:৩৮:২০
প্রজন্ম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড্ডাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুপক্ষের লোকজনের হাতে টর্চলাইট ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর ঘাস কাটতে যান। এ সময় জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে ঘাস কাটা নিয়ে তার বিরোধ শুরু হয়। একপর্যায়ে এ বিরোধ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পরে সন্ধ্যায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে আলোচনায় ইউএনও
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়
পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা