মার্কিন সেনাদের অবস্থানকৃত জর্ডানের ঘাঁটিতে  ইরানের হামলার দাবি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০২:৫৬:০২ || পরিবর্তিত: ১০ জুন, ২০২৬ ০২:৫৬:০২

মার্কিন সেনাদের অবস্থানকৃত জর্ডানের ঘাঁটিতে  ইরানের হামলার দাবি


প্রজন্ম ডেস্ক:  জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এর জবাবে ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে বিপ্লবী গার্ড।

জর্ডানের যে ঘাঁটিতে আঘাত হানার কথা বলা হচ্ছে সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।

বিপ্লবী গার্ড আজ বুধবার (১০ জুন) এক বিবৃতিতে বলেছে, জর্ডানের এ ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। এরসঙ্গে সেখানকার প্রাইমারি কমান্ড ও কট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বিপ্লবী গার্ড জর্ডানি ঘাঁটিতে হামলার মাধ্যমে নিজেদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। এরসঙ্গে মার্কিনিদের একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা।

ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট বলেছে, যুক্তরাষ্ট্র পরবর্তীতে যদি কোনো আগ্রাসন চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তাদের সেনারা প্রস্তুত রয়েছে। আর যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে এর পুরো দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেছে বিপ্লবী গার্ড।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন তারা এর জবাব দেবেন। এর কয়েক ঘণ্টা পরই ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র: আলজাজিরা

এ সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি: ব্রাজিল ডিফেন্ডার

বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি 

ইতিহাস বিকৃতকারীরা হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ