৫ আগস্টের মধ্যে

জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ০২:১৫:৩১

জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ ইসলাম

প্রজন্ম ডেস্ক:  ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীর গতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

এ সময় হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ বলেন, ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।

সরকারের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।

এ সম্পর্কিত খবর

ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে যাওয়ায় ৪০০ মিটার এলাকা ধোঁয়াসচ্ছন্ন

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ