প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০১:২৭:১৭
প্রজন্ম ডেস্ক: নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে পোড়া দাগের চিহ্ন দেখা যায়।
নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলছেন, কেরোসিন দিয়ে আগুন লাগানো হলেও স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে বুধবার ফেইসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। এ সময় একজনকে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়।
ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা’ সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ওসি আল মামুন।
তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা
খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়
অভিনেত্রী শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের