প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ০১:৪৩:০১
প্রজন্ম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতা ও বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। অনুপ্রবেশ চেষ্টাকারীদের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী এবং ৬ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য রেখার ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা নোম্যানসল্যান্ড এলাকায় অবস্থান করছে।
বিজিবির এ অধিনায়ক জানান, বিএসএফ সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে। একই সঙ্গে বিজিবিও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।
শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়
সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার শান্তিচুক্তি: পাক প্রধানমন্ত্রী