প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ০৩:০৫:২৬
প্রজন্ম ডেস্ক: শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২৪ মে) সকালে এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। শনিবার রাত ৯টায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
গ্রেফতার এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে রোববার (২৪ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে ।
এ বিষয়ে সাবেক জেলা ছাত্রদলের সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামুল হাসান আনন্দ বলেন, এনামুল সাবেক ছাত্রদল ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য। এ ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, ওই নারী তার আগের স্বামীকে ফেলে এসে এনামুলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন। এনামুলকে মিথ্যে জালে ফাঁসানোর জন্য এ ধর্ষণ নাটক করেছেন।
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী