জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ০৩:৩৬:৩৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের

প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে মাসব্যাপী নানা সাংস্কৃতিক, সাহিত্যিক, শিক্ষামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। জুলাই মাসজুড়ে পৃথক ভেন্যুতে অনুষ্ঠিতব্য এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়া, শহীদদের স্মরণ করা এবং সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাইজুড়ে বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও জনসম্পৃক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাই ইনকিলাব কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন। এ সময় ‘আবার জুলাই’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘আমার শ্রাবণ জুলাই’ প্রিমিয়ার শো, ‘তালা’ শীর্ষক জুলাইয়ের গান প্রকাশ, ‘জুলাইয়ের আসর’ স্মৃতিচারণ অনুষ্ঠান এবং ‘ইনকিলাবের কিশোর পত্রিকা স্কুল’-এর উদ্যোগে জুলাই সংখ্যার মোড়ক উন্মোচন। এছাড়া শিশুতোষ গল্পগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান ‘গল্প শুনি জুলাইয়ের’, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতেরও আয়োজন রাখা হয়েছে। 

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগামী ২১ থেকে ৩১ জুলাই শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে অনুষ্ঠিত হবে বহুমাত্রিক কর্মসূচি। এসব আয়োজনের মধ্যে রয়েছে ‘আবার জুলাই (২য় পর্ব)’ শীর্ষক বই, পত্রিকা, আর্ট, গ্রাফিতি ও ক্রাফট প্রদর্শনী ও বিক্রয়, ‘লাল জুলাইয়ের জলসা’ শীর্ষক কবিতা পাঠ, দ্রোহের গান ও শহীদ মিছিল, ‘জুলাই জমায়েত’, চলচ্চিত্র ও সংগীত সন্ধ্যা, ‘জুলাইয়ের উত্তরাধিকার’ শীর্ষক শহীদ পরিবারের শিশুদের সমাবেশ, ‘রাজবন্দীর রাজসাক্ষী’, পথনাটক ‘রাজপথে জুলাই’, ইনকিলাবি ফিল্ম নাইট, জুলাই ফুল কুইজ, ‘আলো নিভে যায়নি’ শীর্ষক স্মরণসভা, ‘আনসাং হিরোস’ নামে শিক্ষার্থীদের সংহতি সমাবেশ এবং ‘একত্রিশে জুলাই সেলিব্রেশন’।

ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে দেশের সকল সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পী, শিক্ষার্থী, তরুণ-তরুণী, গণমানুষ এবং সচেতন নাগরিকদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বিশ্বাস, জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনে এ মাসব্যাপী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের

নিকার সভায় নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

সংবিধান সংস্কার:জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে

নকআউট ইতিহাসে সর্বোচ্চ গোল এমবাপ্পের, কাছেও নেই মেসি

জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ ইসলাম

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সংগঠকদের

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা : শিক্ষামন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ