বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ০২:৫৫:০৮

বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

প্রজন্ম ডেস্ক:বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে খেলা নিয়ে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।  

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের উপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ব্রাজিল সাপোর্টাররা হতাশ তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে।

এটাকে কেন্দ্র করে দেশে যেন দেশে প্রাণনাশেকর ঘটনা না ঘটে। আপনার (স্পিকার) মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমাদের যুব সমাজ বা ভবিষ্যত প্রজন্ম তাদের মধ্যে আমেজটা বেশি।

বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন। সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশকিছু সহিংসতা ঘটেছে। বেশকিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে তাতে ১০ জন মারা গেছে এটা দুর্ভাগ্যজনক। খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে।

এ সম্পর্কিত খবর

উপাচার্য ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেও চুয়েটে শাটডাউন

জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা ইসির

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম

মাদক ও জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীরের অংশগ্রহন

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: মন্ত্রী

সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার

থানার দরজা ভে’ঙে পা’লাল ১৭ কিশোর গ্যাং সদস্য

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ