প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬ ০২:৩৫:১৯
প্রজন্ম ডেস্ক: ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (৩০ জুন) মিছিলটি নটরডেম কলেজ থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুসহ মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের
সংবিধান সংস্কার:জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সংগঠকদের
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করলেন জামায়াত আমীর
বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে