সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করলেন জামায়াত আমীর

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০৩:৩৮:৪১ || পরিবর্তিত: ২৯ জুন, ২০২৬ ০৩:৩৮:৪১

সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করলেন জামায়াত আমীর

প্রজন্ম ডেস্ক:  জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অর্থবছর জুলাই থেকে জুন হবার সুবাদে শুধু বিলের হিসাবে কাজ শেষ হয়। ক্যালেন্ডার ইয়ারের হিসাবে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাখা উচিত।

এছাড়া অর্থবছর শেষ হবার অন্তত ৩ মাস আগে সম্পূরক বাজেট আসা এবং ৪ মাস পর পর সংসদে বাজেটের পর্যালোচনা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অল্প সময়ে বাজেট দেওয়া অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, মন্ত্রী ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাজেটের প্রস্তাবে অনেক সংশোধনের দাবি ছিল। কিছু গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো।

পাচার অর্থের নয়, ভাগের এক ভাগ অর্থ ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না জানান তিনি। 

রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনার আহ্বান জানিয়ে বলেন, বিপদে সরকার তাদের পাশে দাঁড়ালে দেশের প্রয়োজনে বেশি কর দেবেন। খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ, অনেক ব্যবসায়ীকে অসৎ হতে বাধ্য করা হয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চ বেসড হতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেসড না হয়, তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসেবে থেকে যাবো। যে সব ক্যাপিটাল মেশিনারী, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে, কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে। 

এছাড়া, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন বিরোধী দলের নেতা।

   

এ সম্পর্কিত খবর

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি’

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না : কর্নেল অলি আহমেদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র : ইরান প্রেসিডেন্ট

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আ.লীগ এবং হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে:  স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য সরিয়ে দেওয়া হয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ