প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ০৫:৫০:১৫
প্রজন্ম ডেস্ক: কক্সবাজারের চকোরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।
দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প
সনাতন ধর্মের প্রতিবন্ধী সেই তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
ঈদুল আজহায় পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার
বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থান পেলেন যারা