যশোরে নবাগত আইনজীবী ও এমপিদের সংবর্ধনা ল’ইয়ার্স কাউন্সিলের

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৩:৩২:২৯

যশোরে নবাগত আইনজীবী ও এমপিদের সংবর্ধনা ল’ইয়ার্স কাউন্সিলের

কেশবপুর প্রতিনিধি:  যশোরে নবাগত ৭৮ জন আইনজীবী এবং জামায়াত মনোনীত ৫ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, যশোর শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইন পেশায় নতুনদের স্বাগত জানানোসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের।

বক্তারা বলেন, নতুন আইনজীবীরা ন্যায় ও সত্যের পক্ষে থেকে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ