ফাতাহ-২ সফল পরীক্ষা চালাল পাকিস্তান

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১০:০৬:৫৫

ফাতাহ-২ সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’ সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এ পরীক্ষা চালায়।

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিকনির্ণয়ী সরঞ্জামে (Navigational aids) সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ণ করা।

এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনীও সফলভাবে ‘তৈমুর’ (Taimoor) নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাহাজ বিধ্বংসী এ অস্ত্রটিকে দেশটির সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে।

সূত্র: ডন

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

 মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ