সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: জাহেদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:২৯:৫৩

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এছাড়া মাদক ও চোরাচালান পণ্য জব্দ অভিযানের সফলতা ৪০ শতাংশ বেড়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সীমান্ত হত্যার কমিয়ে আনা উল্লেখ করে তিনি বলেন, এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হবে।

উপদেষ্টা আরও বলেন, গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেফতারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল) পাচার রোধে সক্ষম হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি সাফল্য বলেও তিনি দাবি করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ