এক পাঙ্গাশের দাম ৭০ হাজার টাকা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১২:২৪:৪১

এক পাঙ্গাশের দাম ৭০ হাজার টাকা

 

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে এরশাদ হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

পাঙ্গাশ মাছ পাওয়া স্থানীয় জেলে এরশাদ হালদার জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে  বসে থাকি। পরে সকাল সাড়ে ৬টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বিশাল একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়তে নিয়ে গেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার  ৮০০ টাকা কেজি দরে মাছটি মোট ৭০ হাজার টাকায় কিনে নেন।

প্রজন্মনিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ