বন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় আটক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৫:৩৭:০৭ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৫:৩৭:০৭

বন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় আটক

পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় এক নাগরিক আটক করা হয়েছে। আটকৃত পলাশ চন্দ্র মাঝি একজন চোরাকারবারী হুন্ডি ব্যবসায়ী।

তিনি ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইসিপি চেকপোস্টে তাকে তল্লাসী করে। এসময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ রুপি ও বাংলাদেশি ৩ হাজার ৫৭০টাকাসহ আটক করেছে।

সূত্রটি জানায়, আটককৃত ওই ভারতীয় নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। আজ দুপুরে ভারতে ফেরত যাবার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ