খেলার মাঠে বাছুর ঢোকায় মারধর, পরে মৃত্যু

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:২১:৪২

খেলার মাঠে বাছুর ঢোকায় মারধর, পরে মৃত্যু

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকায় এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় রোববার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের নাম হযরত আলী (১৭)।  

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে হরিণখোলা মাদ্রাসা মাঠে এ ঘটনাটি ঘটে। 

নিহত- স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে।

অভিযুক্ত মুসা কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে । 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে প্রধান শিক্ষকের ছেলে ফুটবল খেলতেছিল। একই সময়ে হযরত আলী গরু নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে।

এ সময় ক্ষিপ্ত হয়ে মুসা হযরত আলীকে ধরে মাদ্রাসার পুকুরের পাকা ঘাটে আছাড় দিতে থাকে। পরে কিল-ঘুষি ও লাথি মারে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সকালে স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুপুরে তার মৃত্যু হয়। 

তালতলী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছ। ভিকটিমের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন