প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৫৪:২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শুক্রবার (২৪ এপ্রিল) নাছির উদ্দীন নাছির তার ফেসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ এলাকায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।
নাছির উদ্দীন নাছির বলেন আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।
ছাত্রদলের নেতা আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রজন্মনিউজ ২৪
শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-কাফি-রনি
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
অন্তর্বর্তী সরকারে, বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিল
ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী
সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা, ছাত্রশিবিরের নিন্দা
জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার