টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০২:৪৯:০৫

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ আটক ২

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে নগরীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন— নগরীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাটের কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ