কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় আটক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০২:২০:২৩

কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় আটক

যশোরের তাঁরাগঞ্জে ৯শ’  গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ওয়াজিদ আলী- মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা।

বৈদেশিক মুদ্রা ও ‘Gold Past’e এর সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা। যেসব দেশের মুদ্রা তা হলো- সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা।

আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমন করেন।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালী থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরনের প্রক্রিয়া চলমান।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ