প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৯:৫২:০৫
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং এস্টেট সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসায় জমি দখলের উদ্দেশ্যে ভাংচুর, মালামাল লুটপাট ও ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (১৯ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমাদ জানান, কোতোয়ালি থানাধীন ১০৩নং গোয়ালচামট মৌজার ১২২০ নাম্বার দাগের ১৪ শতাংশ সম্পত্তি মাদ্রাসার ক্রয়কৃত ও দানের সম্পত্তি। ওই জমিতে পাকা ঘর ও সীমানা প্রাচীর রয়েছে। কিন্তু গত ১৮ এপ্রিল দিনগত রাতে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ অনধিকার প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়।
তিনি আরও যোগ করেন, হামলাকারীরা মাদ্রাসার দেয়াল ভেঙে ফেলে, সিসি ক্যামেরা, ইটের খোয়া, টিনের বেড়া ও সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ছাত্র-শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মো. বশির আহমাদ (৪০) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। পালাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তারা আবারও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ১৯ এপ্রিল থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
জমি দখলের উদ্দেশ্যে মাদ্রাসায় ভাংচুর-মালামাল লুটপাটের অভিযোগ
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দেওয়ার অভিযোগ
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
৭ বছর অনুপস্থিত, প্রক্সি দিয়ে নিয়মিত তুলছেন বেতন
সংসদের কেনাকাটায় হরিলুট, তদন্তে কমিটি গঠন
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অযত্নে নষ্ট অবকাঠামো
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে
ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা মাত্র