পুরাতন পোষাকেই ফিরছে পুলিশ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:৪০:৩৫

পুরাতন পোষাকেই ফিরছে পুলিশ

বাংলাদেশ পুলিশের সকল মেট্রোপলিটনে হালকা জলপাই নির্ধারণ করা হয়েছে। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‌্যাবের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। গাঢ় নীল শার্ট একইসঙ্গে উভয় ক্ষেত্রে খাকি টুইল প্যান্ট নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর।

গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যা আজ সোমবার প্রকাশ্যে এসেছে। 

এতে বলা হয়েছে, ২০২৫ সালে পুলিশ ড্রেস রুলে যে পরিবর্তন আনা হয়েছিল তা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এ চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ