প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৪:২০:১৩
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় বাড়তি কোনো মানবিক নম্বর দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় সাইবার ক্রাইম সহ কেউ কোন ধরণের অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের পরীক্ষার খাতা দেখার জন্য পরীক্ষক বাড়ানো হবে। খাতা দেখার বিষয়ে বিশেষ কোন নির্দেশনা দেওয়া হয়নি, তবে তা ‘লিবারেল ওয়েতে’ দেখতে হবে বলে জানান তিনি।
পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস না হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, এসব বিষয়ে আমি খুবই কেয়ারফুল ও সিরিয়াস। যারা ক্রাইম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘন্টাও থাকতে পারবে না।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
প্রজন্মনিউজ২৪
দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত
আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত : জামায়াত আমির
আ.লীগ সরকারের কারণেই পানিবঞ্চিত জনগণ: মির্জা ফখরুল
ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমেটাম
মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব
তারুণ্যবান্ধব-কর্মসংস্থানমুখী বাজেট চায় ছাত্রশিবির
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল