প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:২৪:১৯
উপকূলবর্তী দুর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়-এর সহযোগিতায় এবং জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর প্রস্তুতি প্রকল্পের সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার জোড়শিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে এটি অনুষ্ঠিত হয়।
এসময় পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তি বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়েছে।
পরিবার সমূহের করনীয়- ঘর টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী প্রাণিকে নিরাপদ স্থানে রাখা। আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন।
জেজেএস প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শ্রী অশোক রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু বকর বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর ইউমি ইয়াগিশিতা মাসুদাপ্রমুখ।
প্রজন্মনিউজ২৪
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত
গুলশান-২ এলাকায় শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন