প্রকাশিত: ১২ মে, ২০২৬ ০৭:৩২:১০
প্রজন্ম ডেস্ক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার ও মঙ্গলবার পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী ও পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য হেলেনা খানম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ত্রাস, হামলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আহসান ফারুক ও সুলতান শওকতকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
একই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গণি স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসা ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার (১২ মে) সকালে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য-বিরোধী এক কর্মসূচি চলাকালে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এতে বিশ্ববিদ্যালয়টির আটজন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হন।
সৌদি আরবে দিনে রাতের মতো ৬ মিনিটের অন্ধকার হচ্ছে রোববার
র্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন
জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের কর্মসূচি