গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ০৩:৫৪:৫৩ || পরিবর্তিত: ১১ মে, ২০২৬ ০৩:৫৪:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

প্রজন্ম ডেস্ক: গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার অন্তত ৫০ জন শ্রমিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজ চলাকালে অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দেয়। পরে কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে পাঠান।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে একই লক্ষণ নিয়ে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও এখনো কয়েকজন ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাজউদ্দিন হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, সকালে কয়েকজন পোশাক শ্রমিকদের অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে অনেকের মাথা ঘুরানো, বমিসহ শরীর দুর্বলতা ছিল। এটি মাস সাইকোজেনিক ডিজিজ। এখন সবাই সুস্থ। কেউ কেউ চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। তবে বর্তমানে সবাই আশঙ্কা মুক্ত আছেন।

এ সম্পর্কিত খবর

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী

ফতুল্লায় স্টিল মিলের বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার

বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে মানববন্ধন

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন

ক্ষতিগ্রস্ত খামারিকে জামায়াতের গাভী উপহার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ