রাবিতে উৎসবমুখর বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উদযাপন

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০২:৫৭:৩৫

রাবিতে উৎসবমুখর বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ উদযাপন

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’। এবারের প্রতিপাদ্য— “IP and Sports: Ready, Set, Innovate”— ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাসম্পদের গুরুত্বকে নতুন মাত্রায় তুলে ধরে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র‍্যালি। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর এই র‍্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, বিভিন্ন অনুষদের ডিন এবং আইকিউএসি-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবের আবহ।

অংশগ্রহণকারীরা মেধাসম্পদের সুরক্ষা, উদ্ভাবনের বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন। পুরো আয়োজনটি ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধাসম্পদের সঠিক সুরক্ষা অপরিহার্য। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা এবং গবেষণায় উদ্বুদ্ধ করাই আইকিউএসি-এর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, বিশ্ব মেধাসম্পদ দিবস কেবল উদযাপন নয়—এটি উদ্ভাবনকে মূল্যায়ন, সৃজনশীলতাকে সম্মান এবং মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার এক দৃঢ় অঙ্গীকার।

উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান এবং ক্রীড়াঙ্গনে মেধাসম্পদের যথাযথ ব্যবহারের চেতনা ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ