প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৪:৫৫:৫১
প্রজন্ম ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তার কোনো পদ না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এর আগে শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল- ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
একটি ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন নেতাকর্মী এই মিছিলের অংশ নিয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি