প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪:২৪ || পরিবর্তিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪:২৪
বকেয়া চাওয়া ও লাইনে অনিয়ম করায় তেল দিতে অস্বীকৃতি জানালে এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে জবির ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে। অভিযুক্ত জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বকেয়া টাকা চাওয়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ মোটরসাইকেলের লাইন ছিল। এ সময় হিমেলের অনুসারী সাইফ ও সুমন উল্টো দিক থেকে এসে লাইনের তোয়াক্কা না করে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত চালকরা প্রতিবাদ করলে তারা নিজেদের ‘হিমেলের লোক’ পরিচয় দেন।
এসময় কর্মচারী জামিল ওয়াহেদ অনিয়ম করে তেল দিতে অস্বীকৃতি জানান এবং আগের বকেয়া পরিশোধ করতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সুমন ফোনে মেহেদী হাসান হিমেলকে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, হিমেল ঘটনাস্থলে ৫০-৬০ জন অনুসারী নিয়ে এসে মুহিতকে পাশের দিকে নিয়ে মারধর করেন। তাকে উদ্ধার করতে গেলে ফিলিং স্টেশনের ম্যানেজার বশিরও আহত হন।
প্রত্যক্ষদর্শী ফিলিং স্টেশনের একজন কর্মচারী বলেন, মারধরের সময় পাশে পুলিশ দাঁড়িয়ে ছিল ৫-৬ জন। তাদের কাছে ঘেঁষতে নিষেধ করে জগন্নাথের কয়েকজন। তখন পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে অভিযুক্ত আহ্বায়ক হিমেল বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। ছোট ভাই কয়েকজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। পরে মিলমিশ করে দিয়ে আসছি।
মারধরের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, না। ওখানে কোনো মারামারি হয়নি। ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা না হয়, এ ব্যাপারে মালিকের সঙ্গে কথা বলে এসেছি।
প্রজন্মনিউজ২৪
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার
‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছে হাসিনা’
আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
মিশরের সঙ্গে ফিফা জিতেছে: আসিফ নজরুল
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
হাম: ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়