বিএনপি নেতার বিরুদ্ধে নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৩:৫৫:২০

বিএনপি নেতার বিরুদ্ধে নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে দুই নারীসহ চারজনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মজিবুর রহমান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে সোমবার পাঁচ জনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুস সালাম।

আহতরা হলেন- সমীর চন্দ্র হালদার (৫২), তাঁর স্ত্রী সবিতা রানী (৪২), মেয়ে ঝিলিক রানী (২২) এবং ঝিলিকের ছেলে পিয়াস (৪)।

অভিযুক্ত উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, গাবুয়া গ্রামের সমীর চন্দ্র হাওলাদার ও তার ভাই শংকর হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা মজিবুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিষয়টি মীমাংসা না করে শংকর হালদারের পক্ষ নিয়ে অপরপক্ষকে  এলোপাতাড়ি গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন।

এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মারধরের শিকার সমীরের মেয়ে ঝিলিক বলেন, তাদের বসতঘরের সামনে একটি চাম্বল গাছ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেটির ডাল কাটতে গেলে তার চাচা শংকর হাওলাদারের পক্ষ নিয়ে উপস্থিত হয়ে বিএনপি নেতা মজিবুর রহমান ও তার সহযোগীরা তাদেরকে পিটিয়ে আহত করেন।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে তাকে ডাকা হয়েছিল। তিনি গিয়ে দেখেন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ চলছে। এতে উভয়ের পক্ষের লোকজন আহত হয়েছেন। তিনি বা তার সহযোগীরা কাউকে মারধর করেননি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ