প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০১:১০:৩২
প্রজন্ম ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন খুদে উদ্ভাবক কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রিফাত তার তৈরি গাড়িটি চালান। এ সময় রিফাতের পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি বানানোসহ নানা বিষয়ে কথা বলেন। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, বছর পাঁচেক আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা হলে নিজের মেধাশক্তি কাজে লাগিয়ে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন, যে গাড়িটি মানুষের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। ফলে শুধু রিফাত নিজেই নয়, রিফাতের মতো শারীরিক প্রতিবন্ধী যেকোনো মানুষ গাড়িটি চালাতে পারবে। গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর ধরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে এটু আই স্মার্ট গাড়ির প্রজেক্ট।
গাড়িটি তৈরি করতে সময় লাগে ২ থেকে ৩ বছর। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি এবং তার বাবাও রিফাতকে গাড়িটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করেছেন। রিফাতের বাবা আবু খায়ের শুধু অর্থ দিয়ে সহযোগিতা করেননি। তিনি নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলে উদ্ভাবনে শ্রম দিয়েও সহযোগিতা করেছেন।
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ
লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী
সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক
পতেঙ্গা টার্মিনালে যুক্ত হলো চারটি গ্যান্ট্রি ক্রেন
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হলেও হবে না চুক্তি