প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৬:৪৫:৪৩
চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ায় গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২০ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন। তিনি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
আইএসপিআর আরও যোগ করে, সেনাবাহিনী প্রধান আগামী ২১ এপ্রিল ৮ম পুত্রজায়া ফোরামে অংশগ্রহণ করবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া ঘোষণা ট্রাম্পের
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দেওয়ার অভিযোগ
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবন
৭ বছর অনুপস্থিত, প্রক্সি দিয়ে নিয়মিত তুলছেন বেতন
ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
ব্যবসায়ীর কছে চাঁদা চেয়ে গুলি, গ্রেপ্তার ৪