বিএনপি

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৪:৪২:৩৭

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যার মধ্যে সর্বকনিষ্ট নারী এমপি হিসেবে সংসদে যাবেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।

সোমবার (২০) এপ্রিল দুপুর ১২টায় দিকে প্রার্থীদের নাম ঘোষণা করেন । 

মনোনয়ন প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন নেতাদের স্বজনও রয়েছেন। এর মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।

তবে স্বজনদের থেকে ত্যাগী নেত্রীদের দিকে বেশি নজর দিয়েছে দলটি। মোট ৩৬ নারী আসনের মধ্যে ২৮ জনই নতুন।

এবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট এক হাজার ২৫টি। এর মধ্যে জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় আরো ৫০ হাজার টাকা জামানত।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ