প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০১:৫২:০০
প্রজন্ম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন । তিনি বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
এটার ন্যূনতম কোনো সত্যতা নেই উল্লেখ করে রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন।
তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
চোর ভেবে নির্মম নির্যাতন, পরে জানা যায় চোর তিনি না
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
‘ই-হেলথ কার্ড’ চালু করবে সরকার
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন